নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে রমজানের প্রথম দিন থেকেই বরিশাল ও ঝালকাঠিতে বাজার মনিটরিং শুরু - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে রমজানের প্রথম দিন থেকেই বরিশাল ও ঝালকাঠিতে বাজার মনিটরিং শুরু


আলোকিত বার্তা:নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে রমজানের প্রথম দিন থেকেই বরিশাল ও ঝালকাঠিতে বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন।শনিবার (২৫ এপ্রিল) সকালে সেনাবাহিনীর সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে নগরের বাজাররোড ও চকবাজার এলাকায় অভিযান চালানো হয়।
অপরদিকে সেনাবাহিনী ও র‌্যাবের সহায়তায় ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে শহরের বিভিন্ন বাজার, আড়ত ও মুদি দোকানে অভিযান চালানো হয়।উভয় অভিযানে বেশ ক’টি দোকানে অনিয়মের জন্য আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি দোকানদারদের সতর্ক করে দেয়া হয়।এদিকে রমজানের প্রথম দিনে বাজারগুলোতে কিছুটা ক্রেতাদের চাপ বেড়েছে। এতে করে বাজারের দোকানগুলোতে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা গেছে। বিশেষ করে বরিশাল নগরের পুরনো বাজার এলাকায় মাছ-তরকা‌রির দোকানগুলোতে স্বাস্থ্য‌বি‌ধি একেবারেই মানা হচ্ছে না।

আবার বাজারে পণ্যের ঊর্ধ্বমূখী দর দেখা গেছে। মাঝা‌রি রুই বা কাতল মাছের কে‌জি তিনশ টাকা, পোয়া মাছ চারশ থেকে সাড়ে চারশ টাকায় বিক্রি হচ্ছে।। অন্যদিকে আদার দাম কেজি প্রতি চারশ টাকা, ছোলাবুট ৭৫ থেকে ৮০ টাকা, মসুর ডাল একশ টাকা দরে বিক্রি হচ্ছে।তবে বিক্রেতা দাম খুব একটা বে‌শি বাড়েনি বলে জানালেও ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং ব্যবস্থা জোড়দার থাকলে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে।

Top