বরিশাল মহানগরসহ গোটা জেলার বিভিন্ন উপজেলায় ১ লাখ ৪২ হাজার ৩ শত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল মহানগরসহ গোটা জেলার বিভিন্ন উপজেলায় ১ লাখ ৪২ হাজার ৩ শত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল জেলায় কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে।আর এ পর্যন্ত বরিশাল মহানগরসহ গোটা জেলার বিভিন্ন উপজেলায় ১ লাখ ৪২ হাজার ৩ শত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল পর্যন্ত বরিশাল সদর উপজেলায় ২৬ হাজার ৩ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছে দেয়া হয়। এছাড়া মুলাদী উপজেলার ৯ হাজার ৯ শত, বাকেরগঞ্জ পৌরসভাসহ সমগ্র উপজেলায় ১৪ হাজার ৯ শত, হিজলা উপজেলায় ৮ হাজার ৩ শত, বাবুগঞ্জ উপজেলায় ৮ হাজার ৬ শত, উজিরপুরে ৯ হাজার ৭ শত, বানারীপাড়ায় ১০ হাজার ৬ শত, আগৈলঝাড়ায় ৮ হাজার ৪ শত, গৌরনদীতে ১০ হাজার ৪ শত, ও মেহেন্দিগঞ্জ উপজেলায় ১২ হাজার ২ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা পৌছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় সর্বোমোট ২ হাজার ৫০ মেট্রিকটন চাল, নগদ ৮৭ লাখ টাকা ও শিশুখাদ্য বাবাদ ১৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যারমধ্যে ১ হাজার ৪২৩ মেট্রিকটন চাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বাবদ নগদ ৬৭ লক্ষ ৫৫ হাজার টাকা এবং শিশু খাদ্য বাবদ ১ লক্ষ ৯০ হাজার টাকা মানবিক সহায়তা কাজে ব্যয় হয়েছে।এদিকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ পর্যন্ত ৩২০ মেট্রিকটন চাল এবং নগদ ৭ লাখ ৭০ হাজার টাকা মোট বরাদ্দ প্রদান করা হয়েছে। আর এ বরাদ্দ থেকে নগরের ত্রিশটি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান,জেলার কোনো মানুষ যাতে অভুক্ত না থাকেন সে ব্যাপারে জেলা প্রশাসন সর্বদা সচেতন আছেন। আর এ কাজে সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Top