ত্রাণের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ত্রাণের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ


আলোকিত বার্তা:বরিশাল নগরের এক নম্বর ওয়ার্ডে আবারও ত্রাণের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন নিম্ন আয়ের কর্মহীন মানুষ।শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরের এক নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ার সাধুর বটতলা এলাকার লাকুটিয়া সড়কে এ বিক্ষোভ করা হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা বাড়ি ফিরে যান।স্থানীয় আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলের দাবি ওই ওয়ার্ডটিতে গত রোববার (১৯ এপ্রিল) বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পক্ষ থেকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। তারা বলছেন একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য কিছু লোককে উস্কানি দিয়ে বিক্ষোভ করাচ্ছেন।

বিক্ষোভকারীরা জানান,গত রোববার (১৯ এপ্রিল) তারা ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছিলেন। তখন ত্রাণের আশ্বাস দেওয়া হয়েছিল। এরপরও তারা ত্রাণ পায়নি। লকডাউনের কারণে তাদের কোনো কাজকর্ম নেই। ঘরের খাবারও শেষ হয়ে গেছে। এ অবস্থায় বাধ্য হয়ে তারা আবারও ত্রাণের দাবিতে রাস্তায় নেমেছেন।এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস জানান, ওয়ার্ডটিতে সিটি করপোরেশেনর পক্ষ থেকে এ পর্যন্ত ১ হাজার ৬০০ প্যাকেটের বেশি খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী বাকিদেরও দেওয়া হবে। নগরের ৩০টি ওয়ার্ডে এ কার্যক্রম চলমান থাকায় একটু সময় লাগছে। পরপর দু’বার একই এলাকায় বিক্ষোভ করা হলোবিক্ষোভকারীদের এলাকায় কিছু পরিবারকে সহায়তা করা হয়েছে দাবি করে তিনি বলেন,বরিশাল মহানগর বিএনপির সভাপতির বাসা ওই এলাকাতে। আর ওইখানে বার বার বিক্ষোভ করা হচ্ছে। এটা রাজনৈতিকভাবে হেয় করার জন্যই স্থানীয়দের উস্কানি দিয়ে বিক্ষোভ করানো হচ্ছে। বিসিসির হিসেব অনুযায়ী নগরের ৩০টি ওয়ার্ডে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পর্যন্ত নিম্ন আয়ের ৪৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

Top