করোনা আক্রান্তদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার প্রস্তুত করা হচ্ছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনা আক্রান্তদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার প্রস্তুত করা হচ্ছে।


আলোকিত বার্তা:বরিশালে প্রথমবারের মতো করোনা আক্রান্তদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার প্রস্তুত করা হচ্ছে।এরই মাঝে এ নিয়ে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।জেলা প্রশাসন সূত্রে জানা যায়,নগরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’র(পিটিআই)আওতাধীন দুটি হোস্টেলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। শের-ই-বাংলা ও আহসান হাবীব নামের এ দুই পুরুষ হোস্টেলের ২৬টি কক্ষে ৫২ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করা যাবে।

করোনা ভাইরাসের সতর্কতা হিসেবে আগাম প্রস্তুতি ও আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে পর্যায়ক্রমে বরিশাল জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আরও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার হিসেবে প্রস্তুত করার কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের মিডিয়া সেল।গত ১২ এপ্রিল প্রথমবারের মতো জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়। এ পর্যন্ত এ জেলায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বরিশালের মুলাদীতে শনাক্ত হওয়ার আগে করোনায় একজনের মৃত্যু হয়।এ অঞ্চলে করোনা প্রতিরোধের প্রসঙ্গে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান,রিপোর্ট পাওয়ার পরপরই শনাক্ত ব্যক্তিদের বসবাসের এলাকা নিশ্চিত করে লকডাউন প্রক্রিয়া চালানো হয়ে থাকে। পাশাপাশি করোনা শনাক্তদের অবস্থান, যাতায়াতের স্থান ও সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়।

Top