সুনামগঞ্জে উএনও’র আহবানে কাস্তে হাতে ধান কাটতে ১৫’শ লোক হাওরে ! - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সুনামগঞ্জে উএনও’র আহবানে কাস্তে হাতে ধান কাটতে ১৫’শ লোক হাওরে !


রাহাদ হাসান মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধিঃ হাওরের বুক জুড়ে থোকায় থোকায় বোরো ধান কৃষকের গোলায় তুলেদিতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র আহবানে সাড়া দিয়ে এবার উপজেলারবিভিন্ন শ্রেণিপেশার ১৫’শতাধিক লোকজন কাস্তে (কাঁচি) হাতে ধান কাটতে হাওরে নামলেন।মঙ্গলবার সকাল হতেই ইউএনও প্রিয়াংকা পালের আহবানে উপজেলায় দশ পয়েন্টে ৮দলে বিভক্ত হয়ে বিভিন্নহাওরে কাস্তে হাতে বোরো ধান কাটায় নামেন বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।প্রসঙ্গত,বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমের ভয়ে চলতি বোরো মৌসুমে জেলার অন্যান্য উপজেলারন্যায় হাওরের ধান কাটা (ধাওয়ালী)’র শ্রমিক সংকট দেখা দিলে জামালগঞ্জের কৃষকদের মধ্যে আগামবন্যা ওঅকাল বৃষ্টির আগেই বোরো ধান কেটে ঘরে গোলায় তোলা নিয়ে নানামুখী শংকা তৈরী হয়।

এ নিয়ে ইউএনও তার অফিসিয়াল ও ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে উপজেলারবিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে কৃষকদের ধান কেটে দেয়ার আহবান জানান।এদিকে ইউএনও’র ওই আহবানে সাড়া দিয়ে মঙ্গলবার সকালেই উপজেলার দশ পয়েন্টে বিভক্ত হয়েস্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার অভ্যন্তরে থাকাবিভিন্ন শ্রেণিপেশার ১৫ শতাধিকলোক কাস্তে হাতে ধান কাটতে হাওরে নামেন।দিনব্যাপী উপজেলার বৃহৎ পাগনার,হালি ও মহালিয়া হাওরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকশিক্ষার্থী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী,আনাসার সদস্য, নৌ পরিবহনশ্রমিক, বালু পাথর শ্রমিকগণ ধান কাটায় অংশ নেন।উল্ল্যেখ যে, করোনা ভাইরাস ক্রান্তিকাল শেষে ভবিষ্যতে দেশে যাতে খাদ্য সংকট সৃষ্টি না হয় সে জন্যপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাওরাঞ্চলের কৃষকদের একফসলী পাকা বোরো ধান আগামবন্যা বা অকালবৃষ্টির পানিতে তলিয়ে যাবার পুর্বেই দ্রত বোরো ধান কেটে গোলায় তোলতে নির্দেশনা দিয়েছেন।বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশানার
আলোকে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ধান কাটায় অংশ নেয়ায় আশা করি আগামবন্যা আসারপূর্বেই ধান কেটে কৃষকের ঘরে গোলায় তোলে দেয়া সম্ভব হবে।

তিনি আরো বলেন,মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার মো.মশিউর রহমান এনডিসি ও সুনামগঞ্জ জেলাপ্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ মহোদয় সরজমিনে জামালগঞ্জ এসে
উপজেলার বিভিন্ন হাওরের ধান কাটাকার্যক্রম তদারকি করে গেছেন,এতে করে ধান কাটায় অংশ নেয়া বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও ধান কাটাশ্রমিকরা অনেকটা উৎসাহিত হয়েছেন দ্রæত ধান কেটে কৃষকের ঘরে গোলায় তোলে দিতে।

Top