তাহিরপুরে লকডাউন করা পরিবারের খোঁজ নেয়নি কেউ অনাহারেই রাত্রি যাপন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তাহিরপুরে লকডাউন করা পরিবারের খোঁজ নেয়নি কেউ অনাহারেই রাত্রি যাপন


রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ নববর্ষের দিন তাহিরপুরের ইউএনও সাহেবআমাদের  গ্রামের মেম্বারকে দিয়ে লাল পতাকা টানিয়ে আমার পরিবারকে লকডাউন ঘোষণা করেন।লকডাউন দেওয়ার ১০ দিন পেরিয়ে গেল কিন্তু আজ পর্যন্ত  উপজেলা প্রশাসন সহ স্থানীয় কোনব্যাক্তি আমাদের পরিবারের আর কোন খোঁজ খবর নেয় নি।আমরা কি খেয়েই  আছি ?  নাকি না খেয়েইআছি ১০ দিনের মধ্যে কেউ খবর নেয় নি। ঘরে যে খাবার ছিল তা আজকে শেষ হয়ে গেছে তাই রাতে কিছুখাওয়া হয়নি।জানা গেছে, নববর্ষের দিন তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামে আসেন সিলেটএম এ জি ওসমানী  হাসপাতালে কর্মরত রেনু মিয়া। সিলেট হাসপাতালে চাকরিরত রেনু মিয়া বাড়িতেআসার সংবাদটি জানতে পেরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর নির্দেশনায়স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির রেনু মিয়ার বাড়িতে লাল পতাকা টানিয়ে লকডাউন ঘোষণা করেন। 

লকডাউনে থাকা পরিবারের দাবি,লকডাউন ঘোষণার পর থেকে এ পরিবারের আর কোন খোঁজ খবর নেয়নিউপজেলা প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধি।পরিবারের সদস্য মবিন নুর আহমেদ জানান,একটি পরিবারে ত ১৪ দিন খাবারের ব্যাবস্থা নাও থাকতেপারে। তবুও ১০ দিন হল ঘরে যা ছিল তা খেয়েই চলছে। ঘরের খাবার শেষ হওয়ায় আজ রাতে ( বুধবার,২২এপ্রিল) আমাদের পরিবারের লোকজন না খেয়েই রাত কাটিয়েছে।  চিন্তা করছি প্রশাসন সহ কেউইযখন আমাদের কোন খোঁজ খবর নেয় নি তাই বাধ্য হয়েই লকডাউন ভেঙ্গেই আজকে বাজারে যাব।এ ব্যাপারে জানতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

Top