চাঁদপুরায় সরকারি জি-আর প্রকল্পের ১০ কেজি চাল ও ১ কেজি করে আলু বিতরন
নিজস্ব প্রতিনিধি:করোনা ভাইরাসের কারণে দরিদ্র ও ছিন্নমূল মানুষদের খাদ্য সমস্যা নিরসনে চাঁদপুরা ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি জি-আর প্রকল্পের ১০ কেজি চাল ও ১ কেজি আলু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩-০৪-২০২০ ইং) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদে বসেই সরকারি জি আর প্রকল্পের সাড়ে ৬ মেট্রিক টন চাল কর্মহীন, দরিদ্র ও নিম্ন আয়ের ৬৫০ জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল ও ১ কেজি করে আলু বিতরণ করা হয়। এ সময় টেক অফিসার হিসেবে উপস্তিত ছিলেন, বরিশাল সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোসাঃ নাসরিন আক্তার। তার উপস্তিতিতে সাধারন জনগনের মাঝে ১০ কেজি চাল ও ১ কেজি করে আলু বিতরন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ আমান উল্লাহ্ আমান। আরও উপস্তিত ছিলেন, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ ওলিউল ইসলাম, উপ সহকারি প্রকৌশলি মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন সচিব মোহাম্মদ আব্দুল কাইউম হোসেন, সাংবাদিক রেদওয়ান শাওন, প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।
টেক অফিসার মোসাঃ নাসরিন আক্তার ও চেয়ারম্যান আমান উল্লাহ্ আমান সাধারন জনগণ ও শ্রমজীবী-অসহায় দরিদ্র মানুষদের করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মাক্স ব্যাবহার করা, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন।চাল ও আলু বিতরনের পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সে-সব সম্পর্কেও জনগণকে দিক নির্দেশনা দিয়েছেন তারা। চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে এবং ইতো-মধ্যেই এর প্রভাব বাংলাদেশেও প্রকট আকারে দেখা দিয়েছে। প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় সরকারি জি-আর প্রকল্পের সাড়ে ৬ মেট্রিক টন চাল ও ১ কেজি করে আলু ইউনিয়নের ৬৫০ জনকে বিতরন করেছি আমরা। আমরা সবসময় খেঁটে খাওয়া মানুষের পাশে আছি এবং থাকবো।এদিকে সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রত্যেককে ৩ ফিট দুড় থেকে চাল নেওয়া ও শৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন করেন সাংবাদিক রেদওয়ান শাওন। এসময় চেয়ারম্যান আমান উল্লাহ্ আমান বলেন, বর্তমান সরকার দেশের যে কোনো সংকটে মানুষের পাশে এসে দাড়িয়েছেন এবং যারা অসহায় পরিবার তাদেরকেও পর্যায়ক্রমে ত্রান পৌছে দেওয়ার সিদ্বান্ত নিয়েছেন। এই মহামারি ভাইরাস থেকে আশে পাশের দুস্ত ও অসহায় মানুষদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ফোন করলে তিনি
ফোন রিসিভ করেননি।