চাঁদপুরা ইউনিয়নে ১০ কেজি চাল,১ কেজি আলু বিতরন করা হয়েছে।
আলোকিত বার্তা:বরিশালে করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯)প্রভাবে কর্মহীন অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা বিতরন অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার(২৩ এপ্রিল আজ সকাল ১০ টা থেকে)বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে ১০ কেজি চাল,১ কেজি আলু বিতরন করা হয়েছে।ইউনিয়ন পরিষদের অসহায় দরিদ্র মোট ৬৫০ জনের মধ্য চাল,আলু বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাওলানা আমান উল্লাহ্ আমান।ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্র মাঝে চাল,আলু বিতরণের ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন,বরিশাল সদর উপজেলা সহঃ শিক্ষা অফিসার মোসাঃ নাসরিন আক্তার।সহকারি ট্যাগ অফিসার হিসেবে আরও উপস্তিত ছিলেন সদর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার বিশেষ প্রতিনিধি মোঃআব্দুল হামিদ।
উক্ত চাল, আলু বিতরনের সময় আরও উপস্তিত ছিলেন,মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহায়ক মোঃ জামাল গাজি,ইউপি চেয়ারম্যান মাওলানা আমান উল্লাহ্ আমান,ইউপি সচিব আব্দুল কাইউম, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গির খাঁন, নুর হোসেন খাঁন, মোশারফ হোসেন প্রমুখ।চাল,আলু বিতরনের সময় ইউপি চেয়ারম্যান আহব্বান জানান জনসাধারনকে ৩ ফিট দুরত্ব বজায় রেখে সাড়িবদ্ব হয়ে চাল,আলু নেওয়ার।ইউপি চেয়ারম্যান মাওলানা আমান উল্লাহ্ আমান জনগনকে করোনা প্রতিরোধে ঘড় থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন।করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সে-সব সম্পর্কেও জনগণকে দিক নির্দেশনা দেন।সাধারন জনগণ ও শ্রমজীবী-অসহায় দরিদ্র মানুষদের করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাসায় অবস্থান করা,ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া,মাক্স ব্যাবহার করা,স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দেন।এসময় চেয়ারম্যান আমান উল্লাহ্ আমান আরো বলেন,করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে এবং ইতো-মধ্যেই এর প্রভাব বাংলাদেশেও প্রকট আকারে দেখা দিয়েছে। এই প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আপনাদের ৬৫০ জনকে সরকারি চাল,আলু বিতরন করেছি।