ধানকাটার জন্য বরিশাল থেকে নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠানো হলো ৬২ শ্রমিককে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ধানকাটার জন্য বরিশাল থেকে নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠানো হলো ৬২ শ্রমিককে।


আলোকিত বার্তা:ধানকাটার জন্য বরিশাল থেকে নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠানো হলো ৬২ শ্রমিককে।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খানের নির্দেশে তাদের ফেরত পাঠানোর কার্যক্রম হাতে নেয় ট্রাফিক বিভাগ।এর ধারাবাহিকতায় বুধবার(২২ এপ্রিল)ওই ৬২ শ্রমিককে নিজ গৃহের উদ্দেশে ফেরত পাঠানো হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।মিডিয়া সেল সূত্রে জানা গেছে,দেশের বর্তমান করোনা ভাইরাস বিষয়ক পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী কৃষি ও ধান কাটা মৌসুমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।এরই ধারবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ধানকাটা শ্রমিক পাঠালেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ।বরিশালে ঠিকাদারভিত্তিক ভবন নির্মাণ কর্মরত চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ৬২ শ্রমিক ধানকাটা মৌসুম উপলক্ষে নিজ এলাকায় ফিরে যেতে চান।তবে ঠিকাদার এতে অসম্মতি জানায়।

বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বুধবার(২২ এপ্রিল)পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খানের নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মো.জাকির হোসেন মজুমদারের তত্ত্বাবধানে ওই ঠিকাদার কোম্পানির সঙ্গে আলোচনায় বসা হয়।আলোচনার মাধ্যমে শ্রমিকদের শারীরিক দূরত্ব,স্যানিটাইজেশন নিশ্চিত করে রিজার্ভ বাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ব্যানারযুক্ত করে নিজ গৃহের উদ্দেশে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।

Top