একদিনে সুনামগঞ্জে আরো ৪ করোনা আক্রান্ত রোগী শনাক্ত
সুনামগঞ্জ প্রতিনিধিঃএকদিনে সর্বোচ্চ চারজন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছেসুনামঞ্জের বিভিন্ন উপজেলায়।বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে থাকা দায়িত্বশীলসুত্র এ তথ্য নিশ্চিত করেন।বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িতল্যাবে সিলেট বিভাগের চার জেলার ১৮৮ জনের নমুনার পরীক্ষা করা হলে ১৩ জনের ফলাফল পজেটিভআসে।
এদের মধ্যে পজেটিভ আসা করোনা আক্রান্ত চারজনের বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন জেলায়।বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লালরায় এ তথ্য নিশ্চিত করেন। অপর একটি দায়িত্বশীল সূত্র জানায়, সুনামগঞ্জে করোনায় নতুনআক্রান্ত চার জনের বাড়ি জেলার দিরাই,দক্ষিণ সুনামগঞ্জ,ছাতক ও জগন্নাথপুর উপজেলায়।দক্ষিণ সুনামগঞ্জের আক্রান্ত ব্যক্তির নমুনা দিরাই থেকে সংগ্রহ করা হয়।উল্ল্যেখ, ইতোপূর্বে সুনামগঞ্জ জেলায় দুই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদেরএকজনের বাড়ি সদর উপজেলার বেরীগাঁওয়ে ও অপরজনের বাড়ি দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুরগ্রামে। এছাড়া ঢাকা থেকে পালিয়ে আসা অপর এক করোনা আক্রান্ত ব্যক্তিকে ইতিমধ্যেবিশ্বম্ভরপুর হতে আটক করে নিয়ে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।