বাবুগঞ্জে মঙ্গলবার ডাক্তার-নার্সসহ নতুন ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আলোকিত বার্তা:বাবুগঞ্জে মঙ্গলবার ডাক্তার-নার্সসহ নতুন ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এদের এ নিয়ে বাবুগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এরমধ্যে শুধু বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরই রয়েছেন ৭ জন।নতুন আক্রান্তরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার,একজন সিনিয়র স্টাফ নার্স এবং উপজেলা নির্বাহী অফিসারের ড্রাইভার।এর আগে গত বৃহস্পতিবার(১৬ এপ্রিল)ওই চিকিৎসা কেন্দ্রের ওয়ার্ড বয়,অফিস সহকারী ও ক্লিনারসহ মোট ৫ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসাদ আদনান উপল এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে মোট ১৩ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাবে(করোনা পরীক্ষাগার)পাঠানো হয়।মঙ্গলবার রাতে তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সসহ মোট ৩ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণের পজেটিভ রিপোর্ট আসে।করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়া বাকিদের মধ্যে রাকুদিয়া গ্রামের ৯ বছরের এক শিশু ও কেদারপুর গ্রামের ৭০ বছরের এক বৃদ্ধ রয়েছেন।এর আগে গত ১৩ এপ্রিল বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স,চতুর্থ শ্রেণির এক কর্মচারী এবং ভর্তি থাকা ব্রাহ্মণদিয়া গ্রামের এক মহিলা রোগীর শরীরে প্রথমে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়।