তাহিরপুরে ত্রানের চাল নিয়ে লঙ্কাকান্ড করলেন ইউপি সদস্য - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তাহিরপুরে ত্রানের চাল নিয়ে লঙ্কাকান্ড করলেন ইউপি সদস্য


রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃসুনামগঞ্জ তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের২নং ওয়ার্ডে পরিবারের ৭ জনের নাম দিয়ে খাদ্য সহায়তা নেয়ার অভিযোগ ওঠেছে ওয়ার্ড সদস্যআব্দুল মন্নাফ ওরফে মনা মেম্বারের বিরুদ্ধে।দুই নং ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফের পরিবারের ৭ জন টিপসই দিয়ে সরকারি খাদ্য সহায়তার চাল ওআলু নিয়েছেন তিনি। এই অনিয়মের কারনে ২নং ওয়ার্ডের প্রকৃত অসহায়, হতদরিদ্র,শ্রমজীবী খেটেখাওয়া মানুষ বঞ্চিত হয়েছেন।এই নেক্কার জনক ঘটনা নিয়ে এলাকায় চলছে আলোচনা ওসমালোচনা।
সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যর সাক্ষর ও সীল দেয়া প্রকাশিত তালিকায়বিষয়টি ধরা পড়ে।জানাযায়,দক্ষিণ বড়দল ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফ আর্থিকভাবে সচ্ছল তার আপনছোট ভাই,ছোট দুই ভাইয়ের দুই স্ত্রী,পরিবারের চাচাতো ভাই,আপন ভাতিজা,ভাগনীর নাম যুক্তকরেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুকে প্রকাশিত তালিকায় ইউপি ওয়ার্ড সদস্য আব্দুলমন্নাফ স্বাক্ষরিত ৩৫ জনের জমা দেয়া নামের তালিকা খতিয়ে দেখা যায়।ওই তালিকায় ৫৫ নং
ক্রমিকে ইউপি সদস্যের আপন ছোট ভাই আব্দুল মালেক, ৫৮ নং ও ৬৫ নং ক্রমিকে আপন ছোট দুইভাইয়ের স্ত্রী সাফিয়া খাতুন ও ছাবিনা বেগম, ৫৬নং ক্রমিকে বড় ভাইআব্দুর রশিদ, ৫৩ নং ক্রমিকেআপন ভাতিজা মুছা মিয়া,৫৪ নং ক্রমিকে আপন চাচাতো ভাই ফিরোজ মিয়া ও ৫২ নং ক্রমিকে আপনভাগনী সমলা খাতুনের নাম রয়েছে।এই ব্যাপারে ইউপি চেয়ারম্যান আজহার আলীর সাথা যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককেবলেন,এই বিষয়টি চাল বিতরনের আগে আমাকে কেউ জানায়নি।এই অনিয়মের কথা জানলে আমি চালবিতরণ স্থগিত রাখতাম।তাহিরপুর উপপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন,চাল বিতরনের আগে আমাকে কেউজানায়নি,তবে আমি এই বিষয়টি দেখব কেন এই অনিয়ম হল।

Top