ওষুধ কোম্পানীর কর্মকর্তার লাশ উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ওষুধ কোম্পানীর কর্মকর্তার লাশ উদ্ধার


আলোকিত বার্তা:ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপার নামক স্থানে রাস্তার পাশ থেকে সুজিত হালদার(৪০)নামে ওষুধ কোম্পানীর কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।সেবেক্সিমকো ফার্মার এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন।বুধবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়।এসময় তার শরীরে পিপিই পরা ছিলো।করোনা আতংকে স্থানীয় লোকজন কাছে না গেলে পুলিশ এসে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তার সাথে শাহে নেওয়াজ নামে একজন সহযোগী জানান,বরিশাল থেকে তারা গৌরনদী উপজেলায় যাচ্ছিলেন।পথিমধ্যে মোটরসাইকেল দাড় করিয়ে রাস্তার পাশে একটি গাছের উপর বসে পরেন।এর একটু পরেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পরেন এবং শ্বাসকষ্ট শুরু হয়।এসব দেখে মুঠোফোনে ওই ব্যক্তির বাড়িতে খবর দেয়া হয়।খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ
য়ারপোর্ট থানার ওসি জাহিন বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Top