রাতের আঁধারে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

রাতের আঁধারে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা।


আলোকিত বার্তা:রাতের আঁধারে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন বরিশালের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা। আড়ালে আবডালে খুব গোপনে তিনি অসহায়,দিনমজুর ও অস্বচ্ছলদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন।প্রতিদিন রাতে ওয়ার্ডের বিভিন্ন স্থানে নিজে উপস্থিত হয়ে এসব খাদ্যসামগ্রী বিতারন করতে দেখা গেছে তাকে।৩০ নং ওয়ার্ডের এলাকায় ১৭ শত অসহায় দরিদ্র পরিবারের বাড়ি গিয়ে তাদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা বলেন,দেশের এই সংকটপূর্ণ সময়ে আমি চেষ্টা করছি যারা এই অসহায় শ্রেনীর মানুষ আছেন করোনার কারনে বাহিরে বের হচ্ছেন না,কোন কাজ করতে পারছেন না তাদের বাড়িতে গিয়ে সহযোগিতা করার।তিনি বলেন,ডাকঢোল পিটিয়ে ত্রান দেয়া আমার পছন্দ নয়।

এব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশন ৩০নং ওয়ার্ড এর ভ্যান চালক হারুন জানায়,ত্রান সামগ্রী প্রকৃত অসহায়,দুঃস্থ্য,অস্বচ্ছল ও দিনমজুরগন পাচ্ছেন।তারমত সবাই এগিয়ে আসলে সবাই ভালো থাকতে পারবে।কেউ না খেয়ে থাকবেনা।এদিকে গরীব অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্রসামগ্রী বিতারণ করেন কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা।অন্যদিকে জানা যায়,বরিশালের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লার নাম নেই! অত্র ওয়ার্ডের ত্রান কমিটিতে।

এছাড়াও তিনি সকল এলাকার বিত্তবানদের এই সময়ে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার আহবান জানান।

Top