শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৪২ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৪২ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৪২ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে।মৃত্যুর কারণ নিশ্চিত হতে এরই মাঝে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়,রোববার(১৯ এপ্রিল)শারীরিক অসুস্থতা নিয়ে শেবাচিমের সিসিইউতে ভর্তি হন ভোলার দৌলতখান উপজেলার কলাকোপা এলাকার ওই ব্যক্তি। হৃদ্‌যন্ত্রে সমস্যাসহ তার শরীরে আরও বেশকিছু সমস্যা ছিল।পরে ওইদিনই তাকে সিসিইউ থেকে হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঠান চিকিৎসকরা। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

Top