বরিশালে ২ ব্যক্তি ৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে ২ ব্যক্তি ৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা


আলোকিত বার্তা:বরিশালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ি প্রতিষ্ঠান ও অপ্রয়োজনে ঘোরাঘুরি করায় ২ ব্যক্তিকে মোট ১১ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবরা(২১ এপ্রিল)সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.নাজমুল হুদা বরিশাল নগরে এ অভিযান পরিচালনা করেন।তিনি জানান,অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করায় রিগ্যাল ও ভিশন এম্পোরিয়াম নামে দুটি শো-রুম ও একটি গ্যারেজকে জরিমানা করা হয়।

এছাড়া অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করায় ২ ব্যক্তিকে জরিমানা করা হয়। পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তাও ছত্রভঙ্গ করা হয়। শুধু তাই নয়,মানুষজনকে নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাস্ক পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়। এ সময় যৌক্তিক প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬টার মধ্যে জরুরি ওষুধ ব্যতীত সব প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানে র‌্যাব-৮-এর একটি টিম সহযোগিতা করে।

Top