বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।মঙ্গলবার নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে বানারীপাড়া ও উজিরপুর উপজেলায়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে সাতজনের নমুনা পরীক্ষা করা হলে সবার রিপোর্টই পজিটিভ আসে।নতুন আক্রান্তদের মধ্যে বাবুগঞ্জের বাসিন্দা এক নারী (৩৬) ও এক পুরুষ (২৬), বানারীপাড়া বাসিন্দা একজন নারী (১৭) ও একজন পুরুষ (৪০), উজিরপুরের এক পুরুষ (৩৮), বরিশাল মহানগরীর এক পুরুষ, এবং হিজলার বাসিন্দা এক পুরুষ (৬৫)।

বরিশালের জেলা প্রশাসক এস,এম,অজিয়র রহমান জানান,রিপোর্ট পাওয়ার পর পরই ওই সাত ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।এ ছাড়া তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চালাচ্ছে। তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলাসমূহ হলো বাবুগঞ্জে ১০ জন, বরিশালে মহানগরী ৯, মুলাদী একজন, হিজলা দুজন, আগৈলঝাড়া একজন, গৌরনদীতে দুজন, উজিরপুরে একজন,বানারীপাড়ায় দুজন, মেহেন্দীগঞ্জে দুজন এবং বাকেরগঞ্জে একজন।
গত ৯ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো দুজন রোগীর করোনা শনাক্ত হয়।

Top