করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বে আরও ভয়বহ পরিস্থিতির সৃষ্টি হবে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বে আরও ভয়বহ পরিস্থিতির সৃষ্টি হবে


আলোকিত বার্তা:করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বে আরও ভয়বহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে হুশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।এরই মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ।খবর ইয়াহু নিউজের।তবে সাড়া ৬ লাখেরও বেশি মানুষ সুস্থ হলেও চরম বিপর্যয় আসতে এখনও বাকি বলে বিশ্ববাসীকে সতর্ক করেছে ডব্লিউএইচও।জেনেভায় সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস সোমবার সাংবাদিকদের বলেন, ‘বিশ্বাস করুন, আরও ভয়ানকদিন সামনে অপেক্ষা করছে। আসুন একসঙ্গে সেই পরিস্থিতি ঠেকাই। এটা এমন একটা ভাইরাস, যা এখনও মানুষ বুঝতে পারছে না।’

পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে করোনা।সংক্রমণ রোধে দেশে দেশে লকডাউন,জরুরি অবস্থা, কারফিউসহ অবরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।তবে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোতে গত কয়েকদিনে মৃত্যুর হার কমে আসায় বিভিন্ন দেশ অবরুদ্ধ অবস্থা শিথিল করতে শুরু করেছে, এই পরিস্থিতিতে এমন কঠোর সতর্কতা দেন তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস।এদিকে যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ অনেক দেশের সরকার লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হয়েছে তাদের।গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে লকডাউন তুলে নেয়ার পক্ষে বিক্ষোভও হয়েছে, যাদের পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ আছে। এরপরই ডব্লিউএইচও প্রধানের এই হুঁশিয়ারি এলো।

Top