শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৪২ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে।
আলোকিত বার্তা:বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৪২ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে।মৃত্যুর কারণ নিশ্চিত হতে এরই মাঝে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন।
হাসপাতাল সূত্রে জানা যায়,রোববার(১৯ এপ্রিল)শারীরিক অসুস্থতা নিয়ে শেবাচিমের সিসিইউতে ভর্তি হন ভোলার দৌলতখান উপজেলার কলাকোপা এলাকার ওই ব্যক্তি। হৃদ্যন্ত্রে সমস্যাসহ তার শরীরে আরও বেশকিছু সমস্যা ছিল।পরে ওইদিনই তাকে সিসিইউ থেকে হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঠান চিকিৎসকরা। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।