বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিসি)মো.খাইরুল আলমের পিতার ইন্তেকাল
আলোকিত বার্তা:বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিসি)মো.খাইরুল আলমের বাবা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৬টার দিকে যশোরের কোতয়ালি মডেল থানাধীন বাদিয়াটোলা গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাবার মৃত্যু খবর পেয়ে সকালে কর্মস্থল বরিশাল থেকে রওনা হয়ে গেছেন ডিসি খাইরুল ইসলাম।
এই পুলিশ কর্মকর্তার পিতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল মেট্রেপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ সকল সদস্যবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা গেছে-ডিসি খাইরুল ইসলামের বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।সোমবার সকালে আকস্মিক তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।সূত্রটি আরও জানায়- বাদ আসর এই মুক্তিযোদ্ধার জানাজা নামাজ স্থানীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক গোরস্থনে দাফন দেওয়া হবে।