কৃষকের পাকাধান কেটে দিল তাহিরপুর ছাত্রলীগ নেতাকর্মীরা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

কৃষকের পাকাধান কেটে দিল তাহিরপুর ছাত্রলীগ নেতাকর্মীরা


রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে ও সুনামগঞ্জজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন এর নির্দেশনায় কৃষকের পাকা ধান কেটেদিল তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। রবিবার(১৯ এপ্রিল) সকাল থেকেই তাহিরপুরউপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক ছমির উদ্দিনের জমির পাঁকা ধান কাটা শুরু করেন নেতাকর্মীরা।কৃষক ছমির উদ্দিন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। করোনা পরিস্থিতির কারণে শ্রমিক নাপাওয়ায় তার পাকা ধান কাটতে সমস্যা হচ্ছিল । খবর পেয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরাকৃষক ছমির উদ্দিনের ২ কিয়ার জমির পাকা ধান কেটে দেয়।উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ,র উদ্যোগে প্রায় ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবীহিসেবে কাজ করেন জমিতে। ছাত্রলীগ নেতা রাজন চন্দ জানান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণসম্পাদক আশিকুর রহমান রিপন কৃষকদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন ।

ছাত্রলীগ যেকোনোমানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে।করোনা মোকাবেলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছেছাত্রলীগ।এরই ধারাবাহিকতায় খবর পাই শ্রমিক সংকটের কারণে কৃষক ছমির উদ্দিন তার পাকা ধানকাটতে পারছে না।কাল বৈশাখী মাসে যে কোনো সময়ে ঝড় বৃষ্টি হলে অকাল বন্যায় ফসল ক্ষতিগ্রস্তহওয়ার আশঙ্কা থাকে।তাই আমরা ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী ধান কাটার সরঞ্জাম নিয়ে জমিতে হাজির হয়ে ধান কাটারউদ্যেগ নেই।এ সময় অংশগ্রহণ করেন উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, ছাত্রলীগ নেতা প্রতিক
হাসান নবী, মবিননুর আহমেদ,সুদীপ তালুকদার মুন, সাফিজ আহমেদ,তানভীর আহমেদ,আহমেদজুয়েল, দীপায়ন দাস দীপ্ত, পুলক তালুকদার, পিংকু তালুকদার,বিজয় চন্দ প্রমুখ।

Top