করোনা দুর্যোগেও থেমে নেই বরিশালে মাদকের সরবরাহ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনা দুর্যোগেও থেমে নেই বরিশালে মাদকের সরবরাহ।


আলোকিত বার্তা:করোনা দুর্যোগেও থেমে নেই বরিশালে মাদকের সরবরাহ।প্রভাবশালী ব্যক্তিরা একত্রিতভাবে দক্ষিণাঞ্চলের এই বিভাগীয় শহরের গড়ে তুলেছেন মাদকের ভয়ানক সিন্ডিকেট।এই তালিকায় রয়েছেন আওয়ামী লীগ নেতা,আইনজীবী,ব্যাংক কর্মকর্তা,শিক্ষক,প্রতিষ্ঠিত ব্যবসায়ীসহ অন্তত ১০ ব্যক্তি।সুদুর জেলা যশোরের বেনাপোলে মাদকদ্রব্য নিয়ে এসে তারা বরিশালের বিভিন্ন স্থানে সরবরাহ করেন।অনুরুপভাবে সোমবার মাদক ক্রয় শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে বিজিবির মুখোমুখি হয়।এসময় তাদের ৫ সদস্য বিজিবির চোখ গলে পালিয়ে গেলেও একজন নজরুল ইসলাম সুমন ফেন্সিডিলের চালানসহ গ্রেপ্তার করে।এই সুমন বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক বলে দাবি করেছে।বিজিবির জিজ্ঞাসাবাদে সুমন বরিশালে মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ সব চাঞ্চল্যকর নানা তথ্য-উপাত্ত¡দিয়েছে।পরে সুমনকে পালিয়ে যাওয়া ৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা দিয়ে থানায় হস্তান্তর করে।বিজিবি জানায়- তিনটি মোটরসাইকেলযোগে ৬ ব্যক্তি যশোর থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বরিশালের উদ্দেশে যাওয়ার প্রাক্কালে একটি টহল টিম তাদের নজরে রাখে। পরে ধাওয়া করে একটি মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করলেও সঙ্গী আইনজীবী আলম রশিদ লিখন,যুবলীগ নেতা বুলেট খান,সদর হাসপাতালের ডাক্তার মিঠু,উত্তরা ব্যাংক কর্মকর্তা ডোনা ও ব্যবসায়ী মনির নামের ৫ জন পালিয়ে গেছে।এসময় নজরুল ইসলাম সুমন নামের ব্যক্তির কাছে থাকা একটি স্কুলব্যাগ থেকে ৮০ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে।

বিজিবির একটি সূত্র জানায়-বরিশালের এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে বেনাপোল থেকে ফেন্সিডিলসহ মাদকদ্রব্য ক্রয় করে আসছিল।গত রোববার বিকেলে তাদের এই ৬ সদস্য মুলহোতা আলম রশিদ লিখন ও বুলেট খানে নেতৃত্বে তিনটি মোটরসাইকেল ভারত সীমান্তের এই জেলায় প্রবেশ করে। রাতভর যশোরে অবস্থান শেষে সোমবার সকালে তিনটি মোটরসাইকেলে ৬ ব্যক্তি বরিশালের উদ্দেশে রওনা করে। এসময় প্রতিটি মোটরসাইকেলে একটি করে ফেন্সিডিলের বহন করে।গ্রেপ্তার শিক্ষক সুমনের বরাত দিয়ে বিজিবির সূত্রটি জানায়- বেনাপোলের দুই ব্যক্তির কাছ থেকে সোমবার সকালে তারা মাদক ক্রয় করে এবং তা তিনটি ব্যাগভর্তি করে সাথে সাথে বরিশালের উদ্দেশে রওনা দেয়।এক একটি ফেন্সিডিলের বোতল এখান থেকে ৪৫০ টাকা মুল্যে ক্রয় করলেও বরিশালে নিয়ে ২ হাজার টাকায় বিক্রি করে। এবং গোটা বরিশালের মারণঘাতী মাদক ব্যবসার নিয়ন্ত্রণ বর্তমানে তারাই করছেন।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা সাংবাদিকদের জানান,গ্রেপ্তার সুমনসহ পালিয়ে যাওয়া ব্যক্তিদের অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। এবং এই মাদক নিয়ে পালিয়ে যাওয়া ওই ৫ ব্যক্তির তথ্য বরিশালের এলিট ফোর্স র‌্যাব ও পুলিশকে ম্যাসেজ আকারে পৌঁছে দেওয়া হয়েছে।এদিকে বরিশালের একটি সূত্র জানায়- এই সিন্ডিকেটের অন্যতম আইনজীবী আলম রশিদ লিখনই রয়েছেন নিয়ন্ত্রকের ভুমিকায়।শহরের সার্কিট হাউজের সামনে একটি ভবনে নামসর্বস্ব একটি ল’চেম্বার খুলে সেখান থেকেই সব নিয়ন্ত্রণ করছেন।সাম্প্রতিকালে মাদক সম্পৃক্ততার অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য পদ থেকে তাকে বহিস্কার করে। কিন্তু এতে মোটেও শোধরাননি তিনি। বরং পর্যায়ক্রমে এই আইনজীবী তার মাদক ব্যবসার বিস্তার ঘটিয়েছেন। এই ব্যবসায় যুক্ত করেছেন কথিত যুবলীগ নেতা বুলেট খান, সদর হাসপাতালের ডাক্তার মিঠু,উত্তরা ব্যাংকের কর্মকর্তা ডোনা,মডেল স্কুলের শিক্ষক নজরুল ইসলাম সুমন ও ব্যবসায়ী মনিরকে।অপর একটি নিশ্চিত করে- প্রতি মাসেই একটি বড় মাদকের চালান বরিশালে নিয়ে আসে এই সিন্ডিকেটটি।এবং অতিরিক্ত মূল্যে নগরীসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে থাকে। মাঠপুলিশের অনেক কর্মকর্তা বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তারে কোন অভিযান বা উদ্যোগ দেখা যাচ্ছে না।

Top