অপ্রয়োজনে বাইরে বের হওয়ার কারণে করোনা ভাইরাস সম্পর্কে দুই মিনিট বক্তৃতা দিতে হলো এক যুবককে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

অপ্রয়োজনে বাইরে বের হওয়ার কারণে করোনা ভাইরাস সম্পর্কে দুই মিনিট বক্তৃতা দিতে হলো এক যুবককে।


আলোকিত বার্তা:অপ্রয়োজনে বাইরে বের হওয়ার কারণে করোনা ভাইরাস সম্পর্কে দুই মিনিট বক্তৃতা দিতে হলো এক যুবককে।সেই সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রেহাই পান তিনি।বরিশালের বাবুগঞ্জ সদরের বাজারে এ ঘটনা ঘটে।সোমবার(২০ এপ্রিল)বরিশাল জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে,বর্তমান পরিস্থিতিতে ঘর থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত রাখা,নিজেদের অর্থায়নে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা,জনসমাগম রোধ,সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলাজুড়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

তবে রেঞ্জ ডিআইজিও জেলার পুলিশ সুপারের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মানবিকতা বজায় রেখে সহনশীল আচরণের মধ্য দিয়ে কাজ করছেন জেলার প্রতিটি থানার সদস্যরা।এ ধারাবাহিকতায় প্রতিনিয়ত বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালিয়ে আসছেন তারা।সম্প্রতি বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া এক যুবককে করোনা ভাইরাস সম্পর্কে দুই মিনিট বক্তৃতা দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করার আশ্বাসে পুনরায় ঘরে ফিরতে দেওয়া হয়েছে।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন,ঘর থেকে সাধারণ মানুষকে বিনা প্রয়োজনে বের হওয়া রোধে প্রচারণার পাশাপাশি নানাভাবে আমরা কাজ করছি।যেমন বাবুগঞ্জ বাজারে একজন মোটরসাইকেল আরোহীকে বাইরে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। তখন তাকে উপস্থিত সবার উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্পর্কে ২ মিনিট বক্তৃতা দিতে অনুরোধ করা হয়। তিনি খুব সুন্দরভাবে করোনা ভাইরাসের উৎপত্তি,বিস্তার ও প্রতিরোধের উপায় বণর্না করেন এবং পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Top