পুলিশকে আরও জনবান্ধব করে গড়ে তোলার জন্য নবনিযুক্ত আইজিপিকে নির্দেশনাও দেন রাষ্ট্রপতি। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

পুলিশকে আরও জনবান্ধব করে গড়ে তোলার জন্য নবনিযুক্ত আইজিপিকে নির্দেশনাও দেন রাষ্ট্রপতি।


আলোকিত বার্তা:রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক(আইজিপি)ড.বেনজীর আহমেদ।বৃহস্পতিবার(১৬ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।তিনি তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিক-নির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতি বর্তমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।তিনি সাধারণ জনগণের পাশে থেকে এভাবে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান।পুলিশকে আরও জনবান্ধব করে গড়ে তোলার জন্য নবনিযুক্ত আইজিপিকে নির্দেশনাও দেন রাষ্ট্রপতি।এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top