মোবাইল ফোন চুরির অভিযোগে দড়ি বেঁধে তিন কিশোরকে নির্যাতনের অভিযোগ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

মোবাইল ফোন চুরির অভিযোগে দড়ি বেঁধে তিন কিশোরকে নির্যাতনের অভিযোগ


সালেহ আহমেদ:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে দড়ি বেঁধে তিন কিশোরকে নির্যাতনের অভিযোগে এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন-বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস সরদার ও তার সহযোগী মিজান মাঝি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার(১৪ এপ্রিল)সকালে কিশোর নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে গত রোববার(১২ এপ্রিল)বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামের একটি ধানক্ষেতে এ নির্যাতনের ঘটনা ঘটে। এক আত্মীয়র মোবাইল চুরি হওয়ায় সন্দেহজনক তিন কিশোরকে দড়ি দিয়ে বেঁধে পাশবিক নির্যাতন করেন আওয়ামী লীগ নেতা ইদ্রিস ও তার এক সহযোগী মিজান।এ সময় সেখানে উপস্থিত ব্যক্তিরা নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করেন।

ধারণ কার ভিডিওতে দেখা যায় সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম ঘটিয়ে ওই আওয়ামী লীগ নেতা তিন কিশোরকে কখনো লাঠি আবার কখনো হাত দিয়ে মারধর করছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর নির্যাতনের ভিডিওটি ভাইরাল হলে সাংবাদিকরা বিষয়টি বরিশালের পুলিশ সুপার(এসপি)মো.সাইফুল ইসলামের নজরে আনেন।পুলিশ সুপার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের নির্দেশ দেন।পরে এ ঘটনায় পুলিশ ওই আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীকে আটক করে।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি)মো.আবুল কালাম জানান,এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীকে আটক করা হয়েছে। নির্যাতিত তিন কিশোরের মধ্যে একজনের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রস্তুতি চলছে।

Top