মির্জাগঞ্জে স্কুল মাঠে কাঁচা ও মাছ বাজার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

মির্জাগঞ্জে স্কুল মাঠে কাঁচা ও মাছ বাজার


মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধিঃসামাজিক দূরত্ব বজায় রাখতে পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী বাজারকে স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে।করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সুবিদখালী বাজারটি নিকটস্থ সুবিদখালী সরকারি রই মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়েছে।সরকারি নির্দেশনা ও উপজেলা করোনা ভাইরাস কমিটির সিদ্ধান্ত অনুসারে গত ১৩ এপ্রিল বিকালে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের ঘোষনা মোতাবেক সুবিদখালী কাঁচা ও মাছের বাজারকে সরকারি রই মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাময়িকভাবে স্থানান্তর করা হয়।

পর্যায়ক্রমে উপজেলার সকল বাজারকে নিকটস্থ উন্মুক্ত মাঠে স্থানান্তর করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।বুধবার সকালে বাজার ব্যবস্থাপনা পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসানমোঃসোয়েব,বাজার ইজারাদার ও বাজার ব্যবসায়ী সমিতির নেৃতৃবৃন্দ।শৃঙ্খলা বজায় রাখতে মাঠে রয়েছে থানা পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি এবং মির্জাগঞ্জ স্টুডেন্ট’স ওয়েব,ঢাকা।সরেজমিনে দেখা যায়,বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছে কাঁচা ও মাছ বাজারের দোকানগুলো।বাজারে আগতরা ও ভীর না করে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছে।

Top