মানসিক ভারসাম্য নারীর সেই ছেলে সন্তানটির অবশেষে ঠাঁই হলো সরকারি বেবি হোমে।
রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুরে সড়কের পাশে জন্ম নেওয়া মানসিক ভারসাম্য নারীর সেই ছেলে সন্তানটির অবশেষে ঠাঁই হলো সরকারি বেবি হোমে।মঙ্গলবার(১৪ এপ্রিল) বিকেলে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবি হোমে পৌঁছে দিয়েছেন উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা। এর আগে রোববার(১২ এপ্রিল)ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের সোনার বাংলা এলাকায় ভোরে রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন ওই নারী একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেয়। স্থানীয়রা তাৎক্ষণিক এর নাম রাখেন মো.আরস ইসলাম।
এসময় বহু লোক সন্তানটিকে দত্তক নেওয়ার জন্য ভিড় জমায়। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে মা ও ছেলেকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বেবি হোমের তত্ত্বাবধায়ক সুশান্ত বালা জানান,উজিরপুরে জন্ম নেওয়া সেই মানসিক ভারসাম্যহীন নারীর ছেলে সন্তানকে আমরা বেবি হোমে রেখেছি। এখানে মাতৃস্নেহে তাকে লালন-পালন করা হবে। তার কেউ যদি আইনগতভাবে অভিভাবক হতে চায় জেলা প্রভেশন কর্মকর্তার মাধ্যমে শিশু আদালতে আবেদন করতে হবে।তবে সন্তানের মায়ের ব্যাপারে কোনো নির্দেশনা নেই।