তরমুজ বোঝাই ট্রলারডুবি কীর্তনখোলায়
রফিকুল ইসলাম:বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে একটি তরমুজ বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শহরের মোহম্মদপুর এলাকা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,ট্রালারটিতে তরমুজ বোঝাই করে ভোলা থেকে বরিশালে আনা হচ্ছিল।
পথে মধ্যে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারটি ডুবে গেলে তাতে থাকা চারজনই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।