চলবে প্রতিযোগিতা,বাড়িতে বসে পহেলা বৈশাখ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

চলবে প্রতিযোগিতা,বাড়িতে বসে পহেলা বৈশাখ


রফিকুল ইসলাম:বাড়িতে থেকে এবার বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে চারুকলা বরিশাল।এ উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে তারা ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপ খুলে সেখানে নববর্ষের সৃজনশীল উপস্থাপনা সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।এ উপলক্ষে বরাবরের মতোই থাকছে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকার প্রতিযোগিতাসহ সৃজনশীল নানা উপস্থাপনা।চারুকলা বরিশালের এক সদস্য অন্বেষা জানান, তারা প্রতিবছর নানা আয়োজনে মঙ্গল শোভাযাত্রা করে থাকেন। তবে এবার পরিস্থিতির কারণে বাড়িতে বসেই আয়োজন করা হচ্ছে। যা নির্ধারিত ফেইসবুক পেইজে দিয়ে দেওয়া হবে।

চারুকলার সংগঠক রনি দাস জানান,এবার জনসমাগম করে নববর্ষ পালন করার বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় তাদের ভিন্ন উপায় খুঁজতে হয়েছে। তাই এবার তারা শিশুদের আহ্বান জানিয়েছে তাদের নিজ নিজ গৃহে বৈশাখের নানা উপকরণ তৈরী করতে। এসবের ছবি বা ভিডিও করে সামাজিক যোগযোগ মাধ্যমসহ ডিজিটাল প্লাটফর্মে তুলে ধরা হবে।চারুকলা বরিশালের অন্যতম সংগঠক দীপংকর চক্রবর্তী জানান, আমাদের আহ্বান থাকবে বর্ষবরণের এই ঐতিহ্য হিসেবে একদম কিছু না থাকলেও আমরা যেন এক টুকরা কাপড় সেলাই করে টানিয়ে রাখি।চারুকলার সংগঠকরা জানান,এ উপলক্ষে একটি পোস্টারে আহবান জানানো হয়েছে সবাই যেন নিজ উদ্যোগে বর্ষবরণের এই ঐতিহ্য তুলে ধরে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত করেন।সংগঠকরা জানান,বিভিন্ন বয়সী শতাধিক শিশু কিশোররা যুক্ত হয়েছেন এই ভাবনায়।পহেলা বৈশাখের সকাল ১০টায় এ উপলক্ষে তারা ঘরে বসে চিত্রাংকন প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন।করোনামুক্ত আগামী দিনগুলিতে সবাই যেন প্রাণের এই উৎসবে আবার মিলতে পারে- সেই আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি আলতাফ হোসেন।

Top