বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৮ জন ছাড়পত্র পেয়েছেন।
রফিকুল ইসলাম:বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৮ জন ছাড়পত্র পেয়েছেন।আর গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৪ জন। একই সময়ে বরিশাল নগর ব্যতিত বিভাগের ৬ জেলায় ২৬৯ জনেক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বরিশালে প্রবেশ করেছেন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৪ হাজার ৩৬৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর মধ্য হোম কোয়ারেন্টিনে থাকা ৩ হাজার ৯৯৫ জনের মধ্যে ৩ হাজার ৮৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে থাকা ৩৬৯ জনের মধ্যে সাতজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এখন পর্যন্ত।অপরদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ২৬৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং একই সময়ে ৬ জেলার মধ্যে শুধুমাত্র ভোলা, পিরোজপুর ও বরগুনাতে ১৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।এছাড়া বিভাগের মধ্যে বরিশাল, পিরোজপুর ও বরগুনা জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর বাইরে বিভাগে এ পর্যন্ত ৩৫ জন আইসোলেশনে চিকিৎসা নেওয়ার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন, তাদের ২৫ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা.বাসুদেব কুমার দাস জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালু করা হয়েছে। পাশাপাশি বিভাগের ৬ জেলার মধ্যে এ পর্যন্ত বরিশালে তিন, পটুয়াখালীতে দুই, বরগুনায় তিন ও ঝালকাঠিতে তিনজনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এছাড়া পটুয়াখালীর দুমকি ও বরগুনার আমতলীতে একজন করে দুইজনের করোনায় মৃত্যু হয়েছে। যদিও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ( শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া দুই রোগীর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।