কর্মহীন মানুষ ত্রাণ-সহায়তা না পেয়ে রাস্তায় জড়ো হয়ে জানান দিয়েছেন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

কর্মহীন মানুষ ত্রাণ-সহায়তা না পেয়ে রাস্তায় জড়ো হয়ে জানান দিয়েছেন


রফিকুল ইসলাম:করোনা ভাইরাস প্রার্দুভাবে উপার্জন না থাকায় বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কর্মহীন মানুষ ত্রাণ-সহায়তা না পেয়ে রাস্তায় জড়ো হয়ে জানান দিয়েছেন তাদের অসহায়ত্বের কথা।পাশাপাশি দ্রুত ত্রাণ-সহায়তারও দাবি করেছেন তারা।সোমবার (১৩ এপ্রিল) সকালের দিকে উপজেলাটির রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ত্রাণ সহায়তা না পাওয়ায় কিছু সংখ্যক মানুষ জড়ো হন শোলনা বাজার সংলগ্ন এলাকায়। তারা রাস্তায় দাঁড়িয়ে নিজেদের কর্মহীন অবস্থা, রোজগার না থাকাসহ বর্তমান পরিস্থিতিতে অসহায়ত্বের কথা জানান গণমাধ্যমকর্মীদের কাছে। একই সঙ্গে যেসব কর্মহীন ব্যক্তিরা ত্রাণ পাননি দ্রুত তাদের খাদ্যসামগ্রী দেওয়ার দাবি জানান।এ সময় তারা অভিযোগ করেন এলাকায় কিছু মানুষকে সকালে ত্রাণ দেওয়া হলেও বণ্টনকারীরা তাদের নিজস্ব লোকজনদের সেসব দিয়েছেন।এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের(ইউপি)চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন জানান,যদিও বরাদ্দ কম থাকায় এ মুহুর্তে সবাইকে ত্রাণ দেওয়া যায়নি।

তিনি জানান, রায়পাশা-কড়াপুর ইউপিতে এ পর্যন্ত সংসদ সদস্যের(এমপি)কাছ থেকে ১৫০ ও উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ৮০ ব্যাগ ত্রাণ পেয়ে তা বিতরণ করা হয়েছে। তাই ইউনিয়নটিতে দুই হাজারের অধিক পরিবার ত্রাণ পাওয়ার যোগ্য।এ অবস্থায় সবাইকে ত্রাণ দেওয়া যায়নি।এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক(ডিসি)এস এম অজিয়র রহমান বাংলানিউজকে জানান,প্রচুর ত্রাণ রয়েছে যারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদের সবাইকে পর্যায়ক্রমে ত্রাণ দেওয়া হবে। তবে ত্রাণ নিয়ে কেউ অনাকাঙ্খিত কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মোট লোকসংখ্যা প্রায় ৪০ হাজার। সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তিগত ও ধনাঢ্য ব্যক্তিদের মাধ্যমেও কিছু ত্রাণ বিতরণ হয়। তবে যারা সেই ত্রাণও পাননি তারাই ত্রাণের দাবিতে রাস্তায় নেমেছেন।

Top