করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সুনামগঞ্জ জেলা লকডাউন
সুনামগঞ্জ প্রতিনিধিঃ(কোভিড-১৯) নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জ জেলাকে লকডাউনঘোষণা করা হয়েছে।রবিবার বিকেল চারটায় জেলা প্রশাসকেরসভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাসনিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।একই দিন বিকেল পৌণে পাঁচটার দিকে জেলা প্রশাসনের ভেরিফাইড ফেসবুক পেইজে জেলা প্রশাসক ও জেলাম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বসাধারণকে এ ঘোষণা জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে জানানো রবিবার বিকেল পাঁচটা হতে অনিদ্রিষ্ট কালের জন্য সুনামগঞ্জ জেলায় জনসাধারণেরপ্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হল।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়কে নৌ-পথে অন্য কোন কেউ সুনামগঞ্জ জেলায়প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবেন না। জেলার অথ্যন্তওেআন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রে ও একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।রবিবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)’র সংক্রমন ঝুঁকি মোকাবেলায় জনসাধারণের জানমালের নিরাপওা রক্ষার লক্ষে জেলাকমিটির বৈঠকে গোটা সুনামগঞ্জ জেলাকে লকডাউন(অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। আইন শৃংখলা বাহিনীরসদস্যরা বিকেল পাঁচটা হতে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে পুরো জেলা শহর ও জেলার অন্যান্য উপজেলাগুলোসক্রিয় হয়ে উঠেন।
জেলা কমিটির সভায় পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন, বাংলাদেশ সেনাবাহিনীপ্রতিনিধি,উপ-পরিচালক (স্থানীয় সরকার),সুনামগঞ্জ পৌরমেয়র,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব),অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,উপ-পরিচালক এনএসআই সুনামগঞ্জ,উপ-পরিচালক,(পরিবারপরিকল্পনা বিভাগ),জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,উপ পরিচালক
(সমাজসেবা),জেলা তথ্য অফিসারসহ জেলাপ্রশাসনের সকল দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণউপস্থিত ছিলেন।রবিবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ জানান,পরবর্তীআদেশ না দেয়া পর্যন্ত‘লকডাউন’ঘোষণা বলবৎ থাকবে।এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নেয়া হবে।