বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৮ জন ছাড়পত্র পেয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৮ জন ছাড়পত্র পেয়েছেন।


রফিকুল ইসলাম:বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৮ জন ছাড়পত্র পেয়েছেন।আর গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৪ জন। একই সময়ে বরিশাল নগর ব্যতিত বিভাগের ৬ জেলায় ২৬৯ জনেক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বরিশালে প্রবেশ করেছেন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৪ হাজার ৩৬৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর মধ্য হোম কোয়ারেন্টিনে থাকা ৩ হাজার ৯৯৫ জনের মধ্যে ৩ হাজার ৮৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে থাকা ৩৬৯ জনের মধ্যে সাতজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এখন পর‌্যন্ত।অপরদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ২৬৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং একই সময়ে ৬ জেলার মধ্যে শুধুমাত্র ভোলা, পিরোজপুর ও বরগুনাতে ১৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।এছাড়া বিভাগের মধ্যে বরিশাল, পিরোজপুর ও বরগুনা জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর বাইরে বিভাগে এ পর্যন্ত ৩৫ জন আইসোলেশনে চিকিৎসা নেওয়ার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন, তাদের ২৫ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা.বাসুদেব কুমার দাস জানান, ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজে হাসপাতালে ক‌রোনা পরীক্ষার পি‌সিআর ল্যাব চ‌ালু করা হ‌য়ে‌ছে। পাশাপাশি বিভাগের ৬ জেলার মধ্যে এ পর্যন্ত বরিশালে তিন, পটুয়াখালীতে দুই, বরগুনায় তিন ও ঝালকাঠিতে তিনজনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এছাড়া পটুয়াখালীর দুমকি ও বরগুনার আমতলীতে একজন করে দুইজনের করোনায় মৃত্যু হয়েছে। যদিও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ( শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া দুই রোগীর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

Top