চাঁদপুরায় ভিজিডির চাল, ধানের বিজ ও সার বিতরন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

চাঁদপুরায় ভিজিডির চাল, ধানের বিজ ও সার বিতরন


রেদওয়ান শাওন:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে ভিজিডি চাল, ধানের বিজ, ডোপ ও এমওপি সার বিতরন করা হয়েছে। আজ (সোমবার) ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ-বছরের ২৯১ জন সুবিধাভোগী ভিজিডি কার্ডধারীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি (জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল) করে মোট ১২০ কেজি করে ভিজিডি চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাওলানা আমান উল্লাহ্ আমান। সেই সাথে সদর উপজেলা কৃষি সম্প্রোসারন অধিদপ্তর থেকে ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৪৫ জন কৃষকের মাঝে ধানের বিজ ৫ কেজি, ডোপ সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরন করা হয়। সোমবার বেলা সাড়ে এগারোটায় ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণের ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন, বরিশাল সদর উপজেলা সহঃ শিক্ষা অফিসার মোসাঃ নাসরিন আক্তার। সহকারি ট্যাগ অফিসার হিসেবে আরও উপস্তিত ছিলেন সদর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার বিশেষ প্রতিনিধি মোঃ আব্দুল হামিদ। এদিকে কৃষকের মাঝে ধানের বিজ ও সার বিতরনের দায়িত্বে ছিলেন সদর উপজেলা সহঃ কৃষি কর্মকর্তা মোসাঃ আইরিন জাহান।

এসময় তার সাথে আরও উপস্তিত ছিলেন সহঃ কৃষি কর্মকর্তা এফ এম ফয়েজ ও মোঃ ফজলুর রহমান। উক্ত চাল, ধানের বিজ ও সার বিতরনের সময় আরও উপস্তিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহায়ক মোঃ জামাল গাজি, ইউপি চেয়ারম্যান মাওলানা আমান উল্লাহ্ আমান, ইউপি সচিব আব্দুল কাইউম, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গির খাঁন, নুর হোসেন খাঁন, মোশারফ হোসেন, সময়ের বার্তা পত্রিকার সাংবাদিক রেদওয়ান শাওন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য নিরু বেগম প্রমুখ। এসব সামগ্রী বিতরনকালে জনগনকে করোনা প্রতিরোধে ঘড় থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তারা। এসময় সাধারন জনগণ ও শ্রমজীবী-অসহায় দরিদ্র মানুষদের করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মাক্স ব্যাবহার করা, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দেন। চাল, ধানের বিজ ও সার বিতরনের পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সে-সব সম্পর্কেও জনগণকে দিক নির্দেশনা দিয়েছেন তারা। গনসমাগম এরিয়ে চলার জন্য বন্দর থানার চৌকস অফিসার এসআই মোঃ শহিদুল ইসলাম, কনষ্টেবল মোঃ মামুন উপস্তিত থেকে জনসাধারনকে ৩ ফিট দুরত্ব বজায় রেখে সাড়িবদ্ব হয়ে চাল, ধানের বিজ ও সার নেওয়ার আহব্বান জানান। এসময় চেয়ারম্যান আমান উল্লাহ্ আমান বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে এবং ইতো-মধ্যেই এর প্রভাব বাংলাদেশেও প্রকট আকারে দেখা দিয়েছে। এই প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আপনাদের ২৯১ জনকে সরকারি ভিজিডির চাল এবং উপজেলা কৃষি সম্প্রোসারন অধিদপ্তর কর্তৃক ৪৫ জন অসহায় কৃষক’কে ৫ কেজি উপষি (আউশ) ধান, ডোপ সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরন করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Top