মির্জাগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

মির্জাগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরন


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উদ্যেগে ১হাজার ৬০০ জন ক্ষুদ্র ওপ্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরনের উদ্বোধনকরা হয়েছে। খরিপ-১ কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ উৎপাদনবৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মাঠেকৃষকদেরকে সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খানমোঃ আবু বকর সিদ্দিকী।

এসময়ে এখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীঅফিসার মো.সরোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃআরাফাত হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ নজরুলইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দীন ওয়ালীদ,সমাজসেবাঅফিসার মোঃ সানাউল মোর্শেদ,আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক মোঃআল আমীন ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃফারুকহোসেন খান প্রমুখ।প্রত্যেক কৃষককে আউশ জাতের ব্রিধান ৪৮ বীজ ৫ কেজি,ডিএপি-২০ কেজি এবং এমওপি-১০ কেজি করে সার বিতরণ করা হয়।

Top