তালতলী সাংবাদিক ফোরামের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

তালতলী সাংবাদিক ফোরামের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলী সাংবাদিক ফোরামের সদস্যদের করোনা ভাইরাসের থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য ২০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে জহির সিকদার নামের এক ব্যক্তি।সোমবার(১৩ এপ্রিল) বেলা ১২ টার দিকে এ অনুদানের টাকা পাঠায়।প্রানঘাতী করোনা ভাইরাস এখন দেশে মহামারী আকার ধারন করছে। এই দুর্যোগকালীন সময় সাংবাদিকদের বিভিন্ন ধরনের ঝুকি নিয়ে কাজ করতে হয়। সব সময় সংবাদ সংগ্রহের জন্য মাঠে থাকতে হয়। এই চিন্তাভাবনা মাথায় নিয়ে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও ঢাকার একটি প্রাইভেট কোম্পানি গ্লোবাল ইমার্জিং লিমিটেড(মার্কেটিং) এজিএম জহির সিকদার তালতলী সাংবাদিক ফোরামের সদস্যদের মাস্ক, হ্যান্ডসেনেটাইজার, হ্যান্ড গ্লাভর্সসহ স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম ক্রয়ারের জন্য ২০ হাজার টাকা অনুদান দেয়।

জহির সিকদার বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় আমরা সবাই হোম কোয়ারান্টাইন মেনে ঘরে বসে আছি। ঠিক এই সময় সাংবাদিকদের ঝুকি নিয়ে মাঠে বিভিন্ন সংবাদ সংগ্রহ করতে হয়। আর এই সংবাদই আমরা ঘড়ে বসে পাই। আমি যেহেতু তালতলীর সন্তান তাই এই এলাকার সাংবাদিকদের কথা চিন্তা করে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ অনুদান দিতে পেরে আমি অনেক গর্বিত। তিনি আরও বলেন আমি সব সময় সাংবাদিকদের পাশে থাকতে চাই।

Top