বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।


আলোকিত বার্তা:বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,প্রাণঘাতী করোনা ভাইরাস(কোভিড-১৯)সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত বরিশাল জেলা কমিটির সভার সিদ্ধান্ত এবং শের ই বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের সুপারিশে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করা হলো।

জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক এবং নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।এছাড়া সব ধরনের গণপরিবহন,জনসমাগম বন্ধ থাকবে।তবে জরুরি পরিষেবা,চিকিৎসা সেবা,কৃষি পণ্য,খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ,বিদ্যুৎ,গ্যাস, ফায়ার সার্ভিস,টেলিফোন,ইন্টারনেট,ব্যাংকিং সেবা,মোবাইল ব্যাংকিং,ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতা বহির্ভুত থাকবে।জনস্বার্থে জারি করা এ আদেশ রোববার থেকে কার্যকর হবে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। একই সঙ্গে উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Top