প্রধানমন্ত্রী মোকাবিলায় বরিশালের নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

প্রধানমন্ত্রী মোকাবিলায় বরিশালের নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) মোকাবিলায় বরিশালে নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন তিনি।ভিডিও কনফারেন্সে খ্রিস্টান সম্প্রদায়কে ইস্টার সানডের উৎসবের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশেই আমরা যেমন মসজিদে সবাইকে এক জায়গায় জমা হতে নির্দেশনা দিয়েছি, তেমনি গির্জায়ও যেনো উৎসবে সবাই জড়ো না হয় সে বিষয়ে সতর্ক করা দরকার।তিনি আরও বলেন, বাইরে থেকে লোক যাওয়ায় করোনা ভাইরাস সংক্রমণ ছড়ায়। বরিশালে যেহেতু নৌপথেই যাতায়াত করা হয়, সে জন্যই নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে সতর্ক থাকতে হবে। আর কেউ বাইরে থেকে গেলেই তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রেখে পরীক্ষা করাতে হবে।

এর আগে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধি,স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও ত্রাণ কার্যক্রম বিতরণ এই তিনটি বিষয়কে সামনে রেখে আমরা করোনা পরিস্থিতি মোকাবেলায় বরিশালে কাজ করছি।তিনি আরও বলেন,বরিশাল জেলায় করোনা ভাইরাস সংক্রমণে এখনো কেউ আক্রান্ত হয়নি। বরিশাল জেলায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য এ পর্যন্ত ৬৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪২ জনের রিপোর্ট আমরা পেয়েছি। সবগুলো রিপোর্টেই করোনা নেগিটিভ এসেছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপন শেষে টেস্টের কার্যক্রম শুরু হয়েছে। যে ল্যাবের ২৬ জন সন্দেহভাজনের পরীক্ষা এরইমধ্যে সম্পন্ন হয়েছে, এরমধ্যে আরও ২০ জনের নমুনা রিপোর্টের জন্য অপেক্ষা করছি।কনফারেন্সে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, পুলিশের কর্মের কারণেই তাকে মানুষের কাছে গিয়ে কাজ করতে হয়। হোম কোয়ারেন্টিন, সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা পুলিশ বাহিনী প্রথম থেকেই এখানে কাজ করছে।

তিনি বলেন,বরিশাল জেলা বিশেষ করে বরিশাল মেট্রোপলিটন এলাকা বিভাগের বাকি জেলাগুলোতে যাওয়ার গেটওয়ে। তাই আমরা এখানে বেশকিছু চেকপোস্ট বসিয়ে সম্পূর্ণভাবে যানবাহন নিয়ন্ত্রন করছি।বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ভিডিও কনফারেন্সে বলেন,বরিশাল বিভাগে যে দুজন মারা গেছেন,তাদের মধ্যে একজন সম্প্রতি নারায়নগঞ্জ থেকে এসেছেন এবং গতকাল যে তিনজনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে তারাও নারায়নগঞ্জ থেকে এসেছেন।তিনি বলেন,আমরা নারায়নগঞ্জ থেকে আসার জন্য পথটি রয়েছে সেটি বন্ধ করার জন্য নৌ-পুলিশ ও মন্ত্রনালয়কে বলেছি।আমরা লক্ষ করেছি গতকাল থেকে সেখানে থেকে আমাদের এ অঞ্চলে মানুষের আসার প্রবণতা কিছুটা কমেছে।ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার জানান,বিভাগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ২৬৭ জন এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ৬৯২ জন। বিভাগের ৪৪টি সরকারি, ৬৭টি বেসরকারি হাসপাতাল রয়েছে যা চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। বিভাগের সরকারি ৭০৮ জন ও বেসরকারি ৪২৩ জন ডাক্তার সেবা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন। বিভাগে ৭ হাজারের বেশি পিপিই মজুদ রয়েছে।তিনি বলেন,বিভাগে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি যথাযথ চলছে, কোথাও কোনো বাত্যয় দেখা গেলে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। ২/১ টি জায়গায় যে ঘটনা ঘটেছে, সেখানে আমরা মামলা করে সংশ্লিষ্টদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। ধর্মীয় নির্দেশনা প্রতিটি ক্ষেত্রে পালন করা হচ্ছে। সহায়তার জন্য জেলা-উপজেলাগুলোতে পর্যায় চাল ও অর্থ মজুদ রয়েছে।

Top