তালতলীতে ছাত্রলীগ ৫শ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিলো - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

তালতলীতে ছাত্রলীগ ৫শ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিলো


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃপ্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন শ্রেনীর কর্মহীন ৫শ পরিবারকে খাদ্য সহায়তা পৌছে দিলো বরগুনা তালতলী উপজেলা ছাত্রলীগ।
শনিবার(১১ এপ্রিল)সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ইউনিয়নে ৫শ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতারা।উপজেলা ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপনের ব্যক্তিগত উদ্যেগে উপজেলার বিভিন্ন শ্রেনীর কর্মহীন ৫০০ পরিবারের বাড়িতে বাড়িতে চাল,ডাল,আলু,পেয়াজ,তেল ও সাবান বিতারণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন বলেন, দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকে।এরই ধারাবাহিকতায় আমরা উপজেলা ছাত্রলীগ কর্মহীন ৫শ পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা বিতারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মেনেই খেটে খাওয়া,দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন দেশের এই সংকটে অসহায় মানুষের প্রতিটি ঘরের দরজায় ছাত্রলীগের নেতাকর্মীরা খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য তালতলী উপজেলায় ১৫ সদস্যর একটি টিম গঠন করা হয়েছে। সময় কর্মহীন পরিবারের কাছে পৌছে দেওয়া হবে। সেই সাথে উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা বিতরণে সাহায্য করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন সহ ছাত্রলীগ নেতা রাজু,শোয়েব, প্রদীপ,আল-আমিন,দিপু,নয়ন,নবীন প্রমূখ।

Top