খাদ্যসামগ্রী বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

খাদ্যসামগ্রী বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না


আলোকিত বার্তা:খাদ্যসামগ্রী বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।রোববার (১২ এপ্রিল) দুপুরে বরিশাল নগরের আলকান্দা শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার দেশের মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। আমিও বলবো বরিশালবাসী আপনারা ঘরে থাকুন, কারণ বিশ্বের উন্নত দেশ আমেরিকা, ইতালি, স্পেনও প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। আমাদের দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়লে কি হবে তা কল্পনাতীত। কিন্তু আমরা এখন পর্যন্ত যে ভালো আছি, তা শুধু সচেতনতার কারণে। শেষ পর্যন্ত ভালো থাকতে হলে সবাইকে ঘরে থাকতে হবে, জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামীম বলেন,বরিশাল সদর আসনের ১০ হাজার পরিবারকে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে পাঁচ হাজার নগরবাসীর ও পাঁচ হাজার সদর উপজেলার। এছাড়াও তার নিজস্ব তহবিল থেকে চালু করা হয়েছে খাদ্য সহায়তার হটলাইন। হটলাইনে ফোন দিলেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে খাদ্যসামগ্রী। সবার বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে, তবুও সবাই ঘরে থাকুন।হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কর্মহীন, অসহায়ও দুস্থ মানুষদের সহায়তার এ ত্রাণসামগ্রী নিয়ে যদি কেউ ব্যক্তিগত স্বার্থ বা সুবিধা হাসিল করতে চায় তাহলে আমাকে জানাবেন। প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। খাদ্যসামগ্রী বিতরণে কোনো অন্যায়-অনিয়ম বরদাস্ত করা হবে না।

Top