বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার নেতাদের উদ্যোগে চালু হলো মানবতার বাজার। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার নেতাদের উদ্যোগে চালু হলো মানবতার বাজার।


আলোকিত বার্তা:বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার নেতাদের উদ্যোগে চালু হলো মানবতার বাজার।পারিবারিক অবস্থা বিচার করে গরিবদের জন্য রেশন কার্ডের মাধ্যমে প্রতিদিন ২০০ পরিবারকে এই সহায়তা প্রদান করবে বাসদ।প্রতিদিনের বাজারে ৬-৭ শ টাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাবেন গরিব ও কর্মহীনরা।রোববার(১২ এপ্রিল) দুপুরে বাসদ কার্যালয় সংলগ্ন মাতৃছায়া স্কুল মাঠে ‘মানবতার বাজার’ উদ্বোধন করেন বরিশাল জেলার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ডা.মনীষা চক্রবর্ত্তী। ভলান্টিয়ার হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট,শ্রমিকফ্রন্ট এবং মহিলা ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।ইমরান হাবিব রুমন বলেন, একটা পরিবারে যা কিছু প্রয়োজন তার বেশিরভাগ পণ্যই আমরা মানবতার বাজারে রেখেছি।চাল,ডাল,আলু,পেঁয়াজ,তেল,ডিম,টমাটো,মিষ্টি কুমড়া, ঢ়েড়শ, পুঁইশাক, শিশুদের জন্য চকলেট, আচার, চানাচুর, মাস্ক, জরুরি ওষুধ ইত্যাদি দেওয়া হয়েছে। প্রতিদিনই আমরা আরও নতুন নতুন পণ্য আমাদের এই বাজারে যুক্ত করবো। আর্থিক অবস্থা এবং পরিবারের সদস্য সংখ্যা বিচার করে আমরা প্রত্যেক পরিবারকে একটি রেশন বই প্রদান করবো। তার মাধ্যমে তারা এখান থেকে বাজার সংগ্রহ করবে। যেখানে আমরা ৪০০/৫০০ পয়েন্ট প্রদান করি, যা দিয়ে ঐ পরিবার বিনামূল্যে প্রায় ৬/৭ শ টাকার বাজার করতে পারে। আমরা চেষ্টা করবো প্রতি সপ্তাহেই প্রতি বইয়ে নতুনভাবে পয়েন্ট যুক্ত করার। আমরা এই সংকটের সময় প্রতিদিনই অন্তত ২০০ পরিবারকে এই সহযোগিতা প্রদান করার চেষ্টা করবো।

ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন,দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।সারাদেশেই বাসদের পক্ষ থেকে এ ধরনের নানান কর্মসূচি পালিত হচ্ছে।বরিশালে এ পর্যন্ত আমরা ৫ হাজারের বেশি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি;যা এখনো অব্যাহত আছে। আজ থেকে এক মুঠো চাল কর্মসূচির আওতায় এই ‘মানবতার বাজার’ থেকে অন্তত ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করবো।এর বাইরে ওয়ার্ডে ওয়ার্ডে ‘এক মুঠো চাল’ এর খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়াও আমাদের ‘ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস’ এর আওতায় প্রতিদিন গড়ে ১৫/২০টি পরিবারকে সেবা দেওয়া হচ্ছে।

Top