নিজেদের দেশে অবৈধভাবে বসবাসকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

নিজেদের দেশে অবৈধভাবে বসবাসকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার।


আলোকিত বার্তা:নিজেদের দেশে অবৈধভাবে বসবাসকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার।এ ক্ষেত্রে যারা নিজ দেশে বা বাংলাদেশে ফিরতে চান,তাদের কোনো প্রকার জরিমানা দিতে হবে না। বরং ফেরার যাবতীয় খরচ বহন করবে কুয়েত সরকার।শনিবার (১১ এপ্রিল) রাতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এতে বলা হয়, কুয়েত প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি, কুয়েত সরকার ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে অবৈধ বসবাসকারীদের। এর আওতায় যারা দেশে ফিরবেন, তাদের বেশকিছু সুবিধা দেওয়া হবে।

সেগুলো হলো- কোনো প্রকার আর্থিক জরিমানা ছাড়া দেশে যাওয়ার সুযোগ। প্লেনের টিকিট তথা যাবতীয় খরচ বহন করবে সরকার। সাধারণ নিয়মে আবার কুয়েত আসার সুযোগ। কুয়েত ছেড়ে যাওয়ার সময় নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য থাকতে হবে, যেখানে কুয়েত সরকার থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা করে দেবে।রোববার (১২ এপ্রিল) থেকে ১৫ এপ্রিলের মধ্যে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।যারা এ সুযোগ গ্রহণ করতে চান, তাদের দেশে ফেরার ভিত্তিতে তিন কপি পাসপোর্ট সাইজ ছবিসহ অরজিনাল পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট না থাকলে কুয়েতের সিভিল আইডি কপি, অথবা যাদের পাসপোর্ট ও সিভিল আইডি নেই, তাদের বাংলাদেশের জাতীয় পরিচয় পত্রের কপি এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ধারিত স্থানে আসার কথা বলেছে বাংলাদেশ দূতাবাস।

Top