করোনা সংক্রামন এড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বরিশালে নানামুখি কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আলোকিত বার্তা:করোনা সংক্রামন এড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বরিশালে নানামুখি কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সেনা বাহিনী ও পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব অভিযান পরিচালনা করছেন।শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে বরিশাল নগরের উত্তরাংশে এবং মো. মারুফ দস্তগীরের নেতৃত্বে নগরের দক্ষিনাংশ সহ সদর উপজেলার কর্নকাঠী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ১৩ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া সেনা বাহিনীর সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ দস্তগীরের ভ্রাম্যমান আদালত জেলা প্রশাসক কার্যালয় থেকে বান্দ রোড, সাগরদী, রূপাতলী, দপদপিয়া এবং কর্মকাঠী বিশ্ববিদ্যালয় এলাকায় করোনা সংক্রামন এড়াতে জনগনকে নিজ নিজ ঘরে থাকতে প্রচারনা চালায়। স্বাস্থ্য নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ভ্রাম্যমান আদালত সহ সেনা সদস্যর।অপরদিকে অবরিশালের গৌরনদী উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাৎ হোসেন অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।