করোনার পরীক্ষা হবে ৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

করোনার পরীক্ষা হবে ৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ে


আলোকিত বার্তা:করোনাভাইরাসে ( কোভিড-১৯) আক্রান্ত রোগীদের শনাক্ত করা হবে দেশের চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ে।দেশের চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তকরণের রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবগত করার পর বিশ্ববিদ্যালয়গুলোতে করোনারোগী শনাক্তকরণের উদ্যোগ নেয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সঙ্গে কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণের প্রয়োজনীয় অবকাঠামো যাচাই করে সেখানে করোনা শনাক্তকরণের ব্যবস্থা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, বর্তমানে ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস শনাক্তকরণের পিসিআর মেশিন রয়েছে। প্রয়োজন হলে বাকি সাতটি বিশ্ববিদ্যালয়েও করোনা রোগী শনাক্তকরণের ব্যবস্থা করা হবে।

Top