ঢাকা,নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গোপনে এখানো বরিশালের বিভিন্ন এলাকায় আসছে মানুষ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

ঢাকা,নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গোপনে এখানো বরিশালের বিভিন্ন এলাকায় আসছে মানুষ।


আলোকিত বার্তা:ঢাকা,নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গোপনে এখানো বরিশালের বিভিন্ন এলাকায় আসছে মানুষ।তার পাশাপাশি সাধারণ মানুষ এখনো অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে।ফলে শতভাগ সামাজিক দূরত্ব বজায় রাখাটা কঠিন হয়ে পড়েছে। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া রোধ আর সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে জায়গায় জায়গায় চেকপোস্ট আর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। তবে পটুয়াখালী ও বরগুনায় দুই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর পর গোটা দক্ষিণাঞ্চলেই কিছুটা শঙ্কা বেড়েছে।যদিও এরইমধ্যে বিভাগের ছয় জেলাতেই অন্য স্থানের মানুষ ঢোকা নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে সঙ্গে সড়ক পথে নজরদারি বাড়ানো হলেও এখন নৌপথে পণ্যবাহী নৌযান আর ছোট ছোট ট্রলারে চেপে মানুষ আসছে বরিশালে। বিভাগের বরিশাল ও ঝালকাঠি জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা ও গ্রাম ব্যক্তি উদ্যোগে পুরোপুরি লগডাউন করা হয়েছে।তবে দাবি উঠেছে প্রশাসনিকভাবে বরিশালকে লকডাউন করার। করোনায় যাতে বরিশালে কোনো নাগরিক আক্রান্ত না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই এ দাবি তোলা হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।বরিশাল নগরের নাজির মহল্লাসহ মেট্রোপলিটনের বেশ কিছু স্থানে এলাকাবাসীর উদ্যোগে লকডাউন করা হয়েছে।যেটাকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনের লোকজনও।তবে এতে করে জরুরি সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন।

কবি ও সাংবাদিক সৈয়দ মেহেদি হাসান বলেন,গত রাতেও ভোলা থেকে প্রায় ৩০ জন মানুষ বরিশালে ট্রলারে করে আসেন।নৌপথে নির্বিঘ্নে এলেও সড়কে উঠতেই পড়ে থানা পুলিশের সামনে।তারা তাদের প্রথমে জীবাণুনাশক স্প্রে দেয়।পরে জিজ্ঞাসাবাদ করে নির্ধারিত গাড়িতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পরবর্তী গন্তব্যের উদ্দেশে পাঠিয়ে দেয়।যা অনেকটাই তরিঘরি করে।এর আগের রাতে উজিরপুরে আট বাড়ি বিশেষ নজরদারির আওতায় আনে প্রশাসন। কারণ সাতজন ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে গোপনে সেখানে চলে এসেছেন। বরগুনার আমতলী, ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে মানুষ নৌপথে গোপনে চলে আসছেন।যা সত্যিই আমাদের জন্য উদ্বেগ ও শঙ্কার কারণ।বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জী বলেন,মাদারীপুরে প্রচুর প্রবাসী রয়েছেন। যারা আমাদের জেলায় অবাধে ঢুকছেন। তাছাড়া মাদারীপুরের শিবপুর আমাদের জেলা থেকে বেশি দূরে নয়। এছাড়া পটুয়াখালীর দুমকিতে নারায়ণগঞ্জ থেকে আসা এক ব‌্যক্তি করোনায় আক্রান্ত হযে মারা গেছেন এবং বরগুনার আমতলীতে আওয়ামী লীগের এক নেতাও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার জানাজায় অনেক লোক হয়েছে এবং মরদেহ খোলা অবস্থায় ছিল। আমতলী ও দুমকি এলাকা লকডাউন করা হলেও লকডাউন করার আগে লোকজন যদি আমাদের জেলায় এসে থাকে তাহলে সেটা আমাদের জন্য দুশ্চিন্তার। তাই বরিশাল জেলা অনতিবিলম্বে লকডাউন করা উচিৎ।বিভাগের কেন্দ্রস্থল বরিশাল তাই এখানে আতঙ্কের কারণ বেশি।সেজন্য অতিদ্রুত বরিশাল লকডাউন হওয়া প্রয়োজন বলে জানিয়ে বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা বলেন,এদেশের মানুষ না খেয়ে মরবে না। অতএব এপ্রিল মাস লকডাউন অবস্থায় যেন বরিশালকে রাখা হয়। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটাই আমরা কঠোরভাবে পালন করছি। অপ্রয়োজনে কেউ বাইরে বের হলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে। আবার জেলায় ঢােকাও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Top