বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি আসার সময় এখনও বাকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি আসার সময় এখনও বাকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ


আলোকিত বার্তা:বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি আসার সময় এখনও বাকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
শুক্রবার (৩ এপ্রিল) জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে অ্যান্তোনিও গুতেরেস বলেন, ভাইরাসটি দেখিয়ে দিয়েছে কত দ্রুত তা সীমান্ত পার হতে পারে, দেশ বিধ্বস্ত করে দিয়ে জীবন কেড়ে নিতে পারে।ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনের মতো সংঘাত কবলিত দেশগুলোতে সংক্রমণ শুরু হলে পরিস্থিতি আরও বিপর্যয়কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বিশ্ব জুড়ে করোনাভাইরাস মহামারির আকার নেয়ার প্রেক্ষাপটে গত ২৩ মার্চ সংঘাত কবলিত দেশগুলোতে যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংঘাত বন্ধ হলে ভাইরাস মোকাবিলার পরিকল্পনা এগিয়ে নেওয়া যাবে বলে জানান তিনি। তবে বেশিরভাগ সংঘাত কবলিত দেশ থেকে এনিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
অ্যান্তোনিও গুতেরেস জানান, ক্যামেরুন, কলম্বিয়া, লিবিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সাউথ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন ও ইয়েমেনের তরফ থেকে তার আহ্বানে সাড়া দেওয়া হয়। তবে ঘোষণা ও কাজে পরিণত করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে জানান তিনি। কোনও কোনও ক্ষেত্রে লড়াই তীব্র হয়েছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব।
করোনা মহামারি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে আরও বেশি সহায়তা দিতে উন্নত দেশ এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান অ্যান্তোনিও গুতেরেস।

Top