প্রধানমন্ত্রী কাল করোনার প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা জানাবেন - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

প্রধানমন্ত্রী কাল করোনার প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা জানাবেন


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার(৫ এপ্রিল)সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করবেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।তিনি বলেন,প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এ কর্মপরিকল্পনা ঘোষণা করবেন।

তিনি জানান,বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলো সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে।

Top