করোনাভাইরাস সংক্রমনরোধ এবং মোকাবিলা করার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে আইসোলেশনের জন্য প্রস্তুত যাত্রীবাহী লঞ্চ - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

করোনাভাইরাস সংক্রমনরোধ এবং মোকাবিলা করার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে আইসোলেশনের জন্য প্রস্তুত যাত্রীবাহী লঞ্চ


আলোকিত বার্তা:করোনাভাইরাস সংক্রমনরোধ এবং মোকাবিলা করার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে যাত্রীবাহী লঞ্চগুলোকে‘আইসোলেশন সেন্টার’করার ক্ষেত্রে প্রস্তুত রাখা হয়েছে।এক্ষেত্রে লঞ্চ মালিকদের সম্মতি পাওয়া গেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার (৪ এপ্রিল) ঢাকা সদরঘাটে নৌযানে করোনা সংক্রমন প্রতিরোধে লঞ্চ মালিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী,নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম,বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক,অভ্যন্তরীণ নৌযান (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম,সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাদল এবং লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শহীদুল ইসলাম ভুইয়া এসময় উপস্থিত ছিলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন লঞ্চগুলোতে আইসোলেশন সেন্টার করা হলে উপকূলীয় অঞ্চলে যেখানে করোনাভাইরাসের চিকিৎসা পৌঁছেনি,সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হলে এ ব্যবস্থা খুবই গুরত্বপূর্ণ হবে।তিনি বলেন,লঞ্চের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে লঞ্চগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে।মন্ত্রিপরিষদ বিভাগের সাথে কথা বলে লঞ্চগুলোকে কিভাবে নিরাপদ জায়গায় আনা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।প্রতিমন্ত্রী বলেন,আমরা নৌযান শ্রমিকদের পাশে আছি।করোনা সংক্রান্ত সঙ্কট থেকে উত্তরণ না হওয়া পর্যন্ত সরকার নৌযান শ্রমিকদের পাশে থেকে সহযোগিতা করবে।তিনি বলেন,লঞ্চ মালিকদের(ব্যবসায়ীদের)বিষয়টি সরকার নিশ্চয়ই দেখবে। সরকার রফতানি পণ্যের ক্ষেত্রে ইতোমধ্যে প্রণোদনা দিয়েছে।নৌপরিবহন সেক্টরটি খুবই গুরুত্বপূর্ণ। নৌপথে ৩৫ ভাগ পরিবহন হয়ে থাকে।পজেটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে এখাতকে দেখা হবে।

Top