দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।তারা দুজনই পুরুষ। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।তারা দুজনই পুরুষ।


আলোকিত বার্তা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।তারা দুজনই পুরুষ।তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। আরেকজনের ৭০ থেকে ৮০।দেশে এ নিয়ে করোনায় আক্রান্ত মোট ৫৬ জনকে শনাক্ত করা হলো।গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সঙ্গে ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল্লাহ।

ডা.হাবিবুর রহমান বলেন,গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এরমধ্যে দুইজনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন আক্রান্ত দুইজনের ভাইরাস ছড়ানোর উৎস এখনও পাওয়া যায়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।এ নিয়ে মোট আইসোলেশনে আছেন ৭৮ জন।এদিকে,বৃহস্পতিবারের মধ্যে প্রতি উপজেলার অন্তত দুইজনের নমুন সংগ্রহ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয় ভার্চুয়াল ব্রিফিংয়ে।
দেশে এখন পর্যন্ত ৫৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে।এরমধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। বাকিদের চিকিৎসাসেবা চলছে। এছাড়া এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৯০০ জনের।

Top