এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড। - Alokitobarta
আজ : সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড।


আলোকিত বার্তা:এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড।শনিবার(২১ মার্চ)সব বোর্ডের চেয়ারম্যানরা সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
পরীক্ষা পেছানোর প্রস্তাব আগামীকাল আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।তিনি জানান,করোনাভাইরাসের কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্তের কারণে প্রবেশপত্র বিতরণের সময় স্থগিত করা হয়েছে।উল্লেখ্য,আগামী ১ এপ্রিল বাংলা(অবশ্যিক)প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা আয়োজন হওয়ার কথা রয়েছে।এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।

Top